1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র এবং প্রতিবেশ সমীক্ষা- শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান, বিশেষ অতিথি টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম নিয়ামুল নাসের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. সগীর আহমেদ,প্রভাষক মোঃ মাহাবুব আলম, প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলাপরিবেশ দপ্তরের পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র, সম্পদ, প্রতিবেশ,জীব সম্পদ পরিমান নিরুপণে প্রকল্পের উদ্দেশ্য উপকূলীয় ১৯টি জেলায় প্রকল্পের আওতায় উপকূলীয় ও সমুদ্র সম্পদ বা প্রতিবেশ -জীব সম্পদ তৈরীতে তথ্য ভান্ডার তৈরী বিষয়ে আলোচনায় স্থান পায়।পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-জগন্নাত বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের ছাত্র দুর্জয় রাহা অন্তু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd