1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে শিশু কার্ডের ২২বস্তা চাউল জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে শিশু কার্ডের ২২বস্তা চাউল জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে সরকারি ক্রয় বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা চাউল জব্দ করেছেন স্থানীয় জনগণ। বুধবার (৪জুন) বিকাল সাড়ে ৩টার দিকে দুটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে নূরনগর ত্রিমোহনী মোড়ে চাউলসহ ভ্যান আটক করে।
চাউল বহনকারী ভ্যান চালকরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও একই উপজেলার মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক।
ভ্যান চালক উভয়ে জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের শাহজাহান আলীর চাউলের দোকান থেকে ২২ বস্তা চাউল নিয়ে কালীগঞ্জ ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মামুন হোসেন এর দোকানে নিয়ে যাচ্ছিলেন। সরকারি শিশু কার্ডের চাউলের মূল বস্তা গুলো পরিবর্তন করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানান স্থানীয়রা।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত স্থানীয় জনতার হাতে চাউল আটকের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সরকারি শিশু কার্ডের চাউল কিনা সেটি নিশ্চিত হওয়ার পর চাউলের বস্তা গুলো জব্দ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার কর্তৃক দুস্থ অসহায়দের প্রদানকৃত শিশু কার্ডের এই চাউল কোন প্রকার ক্রয়-বিক্রয়ের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত ২২ বস্তা চাউল অত্র এলাকার কয়েকটি এতিমখানায় বন্টন করা হয়েছে। অভিযানকালে উপজেলা অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।
উল্লেখ্য, গত ১ জুন শ্যামনগর উপজেলার নুরনগর আল্লার দান চাউলের আড়ৎ থেকে ৭৫ বস্তা শিশু কার্ডের সরকারি চাউল বস্তা পাল্টিয়ে বিক্রয় কালে চাউলের বস্তা জব্দ সহ জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd