1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া পৌর প্রতিনিধি: কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকান্ড এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি সব ধরনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আখলাকুর রহমান শেলী, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, নজরুল ইসলাম, এমএ রব শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষকদের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd