1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শীতে রোজ খান আমলকী, রয়েছে অবাক করা উপকারিতা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শীতে রোজ খান আমলকী, রয়েছে অবাক করা উপকারিতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: দরজায় কড়া নাড়তে নাড়তে চলেও এসেছে শীত। সন্ধ্যার ঝিরঝিরে বাতাস সেই বার্তা ইতোমধ্যে দিতে শুরু করেছে। প্রস্তুতি নিয়েছেন তো? খুশখুশে কাশি, সুড়সুড়ে নাক কিংবা ভোরের দিকে গলাব্যথা ইতোমধ্যে শুরু হয়েছে অনেকের। ঋতু পরিবর্তনের সময় এমন হবেই। তার ওপর শীত পড়লেই ত্বকের শুষ্কতা, মাথায় খুশকি, চুলপড়ার সমস্যা শুরু হয়ে যাবে। শীতের সময় অনেকেই আবার মানসিক অবসাদে ভোগেন। জ্বর, সর্দি, শরীর ব্যথা আর বমিভাব তো লেগেই থাকে। আর রোগ মানেই কাঁড়ি কাঁড়ি ওষুধ। তারচেয়ে শীতের শুরুতে একটু সাবধানতা অবলম্বন করি। প্রতিদিন খাদ্য তালিকায় রাখি আমলকী।
আয়ুর্বেদ শাস্ত্রে আমলকীকে বলা হয় মহৌষধ। কাঁচা আমলকীর টুকরো, রস ও রোদে শুকানো আমলকী কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে, তাহলে শীতকালীন রোগবালাই থেকে আপনার মুক্তি মিলবে।
আমলকী কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে, তাহলে শীতকালীন নানা রোগবালাই থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ১০০ গ্রাম আমলকীতে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা কিনা আপেল, পেয়ারা, কমলা কিংবা আমের চেয়ে অনেক গুণ বেশি। এ ছাড়া আমলকীর রসে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। আমলকীতে উপস্থিত ভিটামিন সি রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনা, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা ইত্যাদি অসুখ আমলকী সেবনে ভালো হয়। আমলকী শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং পেশি মজবুত করে।
এ ছাড়া মানসিক অবসাদ দূর করে আমলকী। শরীরের পাশাপাশি আমলকী মনেরও যতœ নেয়। এর পলিফেনলস ও ফ্ল্যাভোনয়েড উপাদান মানসিক চাপ কমায়। বিশেষজ্ঞদের দাবি— যে অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণের জন্য মানসিক অবসাদ দেখা দেয়, আমলকী সেই হরমোন ক্ষরণে রাশ টানে।
আর ত্বক ও চুলের সমস্যার সমাধান আমলকী। শীতে ত্বক ও চুল উভয়েই শুষ্ক হয়ে যায়। দৈনিক আমলকী সেবনে ওই শুষ্কতা নিয়ন্ত্রিত হতে পারে। আমলকী খেলে চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর হয়, চুল পড়া কমে এবং ত্বক উজ্জ্বল হয়। এদিকে আমলকী পেটের যতœ নেয়। আমলকীর রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এ ছাড়া এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। দূর করে গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও।
এ ছাড়া চোখ ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে আমলকীর রস সাহায্য করে। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের যতœ নেয়। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল লেভেল কমায়। প্রতিদিন আমলকীর রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। আমলকীর স্বাদ মুখের রুচি ও স্বাদ বাড়ায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd