1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিরোপা জিততে কসমেটিক সার্জারি, প্রতিযোগিতা থেকে বাদ সৌদি ‘সুন্দরীরা’ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শিরোপা জিততে কসমেটিক সার্জারি, প্রতিযোগিতা থেকে বাদ সৌদি ‘সুন্দরীরা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতার কথা মনে হলেই মাথায় আসে একদল নারী কিংবা পুরুষ কোনো মঞ্চে নিজেদের সর্বোচ্চ সৌন্দর্য্য তুলে ধরছেন এমন চিত্র। তবে সৌদি আরবের সুন্দরী প্রতিযোগিতার ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ সৌদি আরবে প্রাণীদেরও সৌন্দর্য্যের মানদণ্ডে বিচার করা হয়। এ জন্য প্রতিবছর দেশটি কিং আব্দুল আজিজ উট উৎসবের আয়োজন করা হয়। সেটা অনেকটা উটের ‘সুন্দরী প্রতিযোগিতার’ মতো বিষয়। কারণ সেখানে হাজার হাজারো উটের মধ্য থেকে সুশোভিত ঠোঁট আর কুঁজের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হয় শিরোপাজয়ীকে। আর উটের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মালিকরা কসমেটিক সার্জারি পর্যন্ত করে থাকেন!
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বোটক্স ইনজেকশন প্রয়োগ এবং কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন আনার জন্য এ বছর সুন্দরী প্রতিযোগিতা থেকে ৪০টি উটকে বাদ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এপি জানায়, অনেক অংশগ্রহণকারীকে উটের ঠোঁট এবং নাক প্রসারিত করতে দেখা গেছে। উটের পেশীকে আরও বড় দেখানোর জন্য হরমোন এবং রাবার ব্যান্ড ব্যবহার করেছেন অনেকে। কেউ কেউ উটের মাথা এবং ঠোঁট বড় করার জন্য বোটক্স ইনজেকশন দিয়েছে বলে এপি জানিয়েছে।
তবে এসব কারচুপি ধরার জন্য আঁটঘাট বেঁধেই নেমেছে সৌদি প্রশাসন। এ বছর কসমেটিক সার্জারির পরিবর্তন শনাক্ত করতে “বিশেষ এবং উন্নত” প্রযুক্তি ব্যবহার করছেন বলে জানিয়েছেন এই প্রতিযোগিতার বিচারকরা। প্রসঙ্গত, চলতি মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতার শিরোপা উঠবে সবচেয়ে সুন্দর উটের ‘মাথায়’। পুরস্কার হিসেবে ওই উটের মালিক পাবেন ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd