1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শহরতলীর কদমতলায় বিএনপি প্রার্থী আ. রউফের গণসংযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শহরতলীর কদমতলায় বিএনপি প্রার্থী আ. রউফের গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
এজন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারসহ রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো। গণসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করবো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এবং এলাকার মানুষের কল্যাণের প্রতি নজর দিতে দেবো। কৃষকদের বন্ধু উল্লেখ করে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ।
তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদের প্রতিহত করবো। একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা জাসাসের সহ-সভাপতি রইসুল হক টুকু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, শেখ নিজামুল হক শিমুল, মো. আশরাফুজ্জামান, সাহেদ আহমেদ সুমিত, সদর থানা তাঁতীদলের আহবায়ক আবু তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ও রেজাউল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd