1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রমজানে সুস্থ থাকতে ইফতারে ৫ ফল জরুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

রমজানে সুস্থ থাকতে ইফতারে ৫ ফল জরুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৫৫ সংবাদটি পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক: পবিত্র মাহে রমজান আসন্ন। আর এই মাসে লুর চপ, পেঁয়াজু, বেগুনি ছাড়া ইফতার ভাবাই যায় না! কিন্তু এই খাবারগুলো খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। কাজেই রোজার মধ্যে সুস্থ্য থাকতে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এ সময়ে ইফতার ও সেহরিতে মানসম্পন্ন খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। ইফতারে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখবে। শুধু তাই নয় সারাদিনের পানির চাহিদা পূরণ করবে সে খাবারগুলো। তাই ইফতারে রাখুন স্বাস্থ্যকর ফল; যা সব সময় শরীরকে ঠান্ডা রাখবে।
জেনে নিন রমজানে সুস্থ থাকতে যেসব ফল খাবেন : কমলা : মৌসুমি ফল হলেও এখন প্রায় সারাবছরই কমলা পাওয়া যায়। কমলায় রয়েছে ৮০ শতাংশ পানি; যা গরমে আপনার শরীরকে হাইড্রেইটেড রাখবে। এছাড়া এতে পটাসিয়াম, ভিটামিন বি১, ভিটামিন এ, ক্যালসিয়াম ও কপার রয়েছে। কমলা দিয়ে বিভিন্ন ধরনের জুস, স্মুদি, মুজ ইত্যাদি বানিয়ে খেতে পারেন।
শসা : শসায় আছে ৯৫ শতাংশ পানি, ভিটামিন ও মিনারেল। ফলে শসা খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা করে। এতে ক্যালরি কম থাকে আর ফাইবার বেশি থাকে, ফলে ওজন কমাতে সহায়ক। তাই প্রতিদিন খাবারের শসা রাখতে চেষ্টা করুন। শসার জুসও খেতে পারেন।
তরমুজ : গরমের অন্যতম ফল তরমুজ। তরমুজে ৯২ শতাংশ পানি; যা শরীরের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। তাই ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজ।
আপেল : কথিত আছে ‘প্রতিদিন একটি আপেল খান আর ডাক্তারকে রাখুন দূরে’। আপেল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আপেলে পেকটিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য অ্যাসেনশিয়াল পুষ্টি উপাদান রয়েছে। সবুজ আপেল খাওয়া খুবই স্বাস্থ্যকর।
আনারস : আনারসে রয়েছে ব্রোমেলিন যা এনজাইমের অন্যতম উৎস। এছাড়া আনারসে ভিটামিন সি, ভিটামিন বি৬, ফাইবার, ভিটামিন বি১, ম্যাগনেসিয়াম, প্যানটোথেনিক অ্যাসিড রয়েছে।
এছাড়াও গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন টক দই। টক দই শুধু শরীরকেই ঠান্ডা রাখে না, বরঞ্চ খারাপ কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ওজন কমাতে টকদইয়ের কার্যকরী ভূমিকার কথাতো আমরা সবাই জানি। আইসক্রিম বা সফট ড্রিঙ্কস-এর পরিবর্তে খাদ্য তালিকায় তাই টক দই কিন্তু রাখতে পারেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd