1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা (বুধবার) দুপুরে খুলনা বিএফএফইএ’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভায় প্রধান অতিথি ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, চিংড়ি সেক্টর এ অঞ্চলের একটি সম্ভাবনাময় খাত। হিমায়িত চিংড়ি রপ্তানি করে দেশে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই খাতকে টিকিয়ে রাখতে হবে। মাছে কোন ধরণের অপদ্রব্য মেশানো যাবে না। তিনি বলেন, কিছু অসাধু মানুষের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এদের বিরুদ্ধে সবসময় সর্তক থাকতে হবে। চিংড়ি সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মেগা প্রকল্প হাতে নিয়েছেন। ইতোমধ্যে দেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং বিএফএফইএ’র সিনিয়র সহসভাপতি এম খলিলুল্লাহ। স্বাগত জানান বিএফএফইএ’র সাবেক সহসভাপতি শেখ আব্দুল বাকী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী উপস্থিত ছিলেন। সভায় হিমায়িত চিংড়ি রপ্তানিকারক, স্টেকহোল্ডার, মৎস্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, করোনাকালীন বৈশি^ক বাণিজ্য মন্দা সত্তে¡ও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd