1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে শিক্ষার্থীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
দুই মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার ভোর সকাল থেকে ছাত্রছাত্রীরা চারদফা দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে পুরাতন নাম ‘মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস’ নাম যুক্ত ফটক পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, সাতক্ষীরা’ নাম করণ করে।
দুপুরে নাম পরিবর্তন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদী ছাত্র সমাবেশ ও সাতক্ষীরা-সুন্দরবন মহাসড়কে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রনেতা নাগিব মাহফুজ।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা নাগিব মাহফুজ বলেন, ম্যাটসের শিক্ষার্থীদের ২ মাস ধরে চলমান আন্দোলনের দাবি সমূহ পূরণ না হওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের নাম, এস এস সি পাশ করে স্কুল এ পড়তে হয়, তাই সারা বাংলাদেশ ব্যাপী ম্যাটস এর শিক্ষার্থীরা এই নাম পরিবর্তন করে নতুন নাম করণ করেন, তিনি আরও বলেন, তারা এই নাস পরিবর্তনের বিষয়ে তাদের উর্ধতন কর্মকর্তাদের জানালেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলে।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা জিল্লুর রহমান, অর্পিতা মল্লিক, নূর মোহাম্মাদ, শেখ সুলায়মান, নাঈমা জাহান তৃষা, ইমন হাসান, আম্বিয়া খাতুন, আরিফুল ইসলাম, ইতি আক্তার ইভা, আব্দুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd