1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মৌসুমীকে মিস করছেন ওমর সানী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মৌসুমীকে মিস করছেন ওমর সানী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। সে কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যেতে পারেননি। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন ওমর সানী নিজেই। জানিয়েছেন গতকাল থেকে শরীর চলছে না তার। ওমর সানী লিখেছেন, ‘চার পাঁচ দিন যাবৎ সর্দি কাশি গলাব্যথা এ নিয়ে চলছিল, সাথে ডাক্তারের পরামর্শ চলছে ওষুধ এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।’তিনি আরও লিখেছেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে পারলাম না, ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন। ’জানা গেছে, করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছেন ওমর সানী। সানীর স্ত্রী নায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছেলে ও ছেলের বউকে নিয়ে দেশে আছেন ওমর সানী।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজাকে নিয়ে সানী-মৌসুমীর সংসার। গত ২৬ মার্চ সানী-মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd