1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাহমুদউল্লাহর বাদ পড়ার পেছনে হাত আছে সাকিবের! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মাহমুদউল্লাহর বাদ পড়ার পেছনে হাত আছে সাকিবের!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত কয়েকদিন ধরেই বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বেশ আলোচনা চলছিল। তার দলে থাকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। নিরবে যে কী না শুধু দিয়েই গেছেন বাংলাদেশকে সেই তারকা কী বাদ পড়তে যাচ্ছেন সেই শঙ্কা জেগেছিল ভক্তদের মনে। এমন জল্পনার জবাবটা দিয়ে দিল বিসিবি। মাহমুদউল্লাহকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেটাও গত মার্চে, এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। আর এবার তো বড় টুর্নামেন্টেই হলেন উপেক্ষিত। মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়ার কারণ জানিয়েছে বিসিবি।
তবে অবাক করা বিষয় হল, ৩৭ বছর বয়সী ক্রিকেটারের বাদ পড়ার পেছনে হাত আছে এশিয়া কাপ ও বিশ্বকাপে দায়িত্ব পাওয়া সাকিব আল হাসানেরও। শনিবার (১২ আগষ্ট) সকালে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা।
ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গেও আলোচনা হয়েছে। ’
বিশ্বকাপ দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর বিশ্বকাপে সুযোগ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন বিশ্বকাপের দল না। এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দেই তারপর আপনাদেরকে জানানো হবে। ’‘এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি। এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়। ’
একাদশের সাত নম্বর নিয়ে আলোচনা অনেক। বেশ কয়েকজন ক্রিকেটারকে এই জায়গায় চেষ্টা করা হয়েছে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন আফিফ হোসেন। তিনিও খুব একটা ভালো করতে পারেননি। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল নান্নুর কাছে। জবাবে তিনি বলেন, ‘এই ম্যানেজমেন্টের অধীনে মিরাজকেই সাতে বিবেচনা করা হচ্ছিল কয়েকটা সিরিজে। মিরাজের ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd