1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভাইরাল পুতিনের প্রেমিকা এলিনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ভাইরাল পুতিনের প্রেমিকা এলিনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের শীর্ষ সব গণমাধ্যমের শিরোনামে এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর থেকে গণমাধ্যমে চলে পুতিনকে নিয়ে চুলচেরা বিশ্লেষন। বাদ যায়নি তার ব্যক্তিগত বিষয়ও।
এরপর থেকে প্রকাশ্যে আসছে তার ব্যক্তিগত জীবনের একাধিক ‘গোপন বিষয়’। রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধের মধ্যেই ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কা। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন কেজিবির গোয়েন্দা থাকার সময় ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন। ওই সময় তিনি লিউডমিলা শ্রেবনেভাকে জীবনসঙ্গী করেন। ৩০ বছর পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
পুতিনের সঙ্গে দীর্ঘ সময় কাটালেও শ্রেবনেভা জনসমক্ষে খুব বেশি আসেননি। তবে ফার্স্ট লেডি হিসেবে সাংস্কৃতিক ও দাতব্য কাজে তাকে দেখা যায়। পুতিনকে ছাড়ার পর ২০১৬ সালে ২০ বছরের ছোট আরতুর ওচেরেটনি নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রেবনেভা। এরপরে প্রাক্তন জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেলেও পুতিন সেই সম্পর্কের কথা কখনই প্রকাশ করেননি। অনেক গণমাধ্যমে দাবি করা হয়, তাদের সংসারে একজন সন্তানও রয়েছে। কেউ কেউ আরও বাড়িয়ে বলে যে, তাদের যমজ সন্তান রয়েছে।
আলিনা কাবায়েভা একজন রাশিয়ান রাজনীতিবিদ, মিডিয়া পরিচালক এবং অবসরপ্রাপ্ত ছন্দময় জিমন্যাস্ট। তিনি দুটি অলিম্পিক পদক, অ্যাথেন্সে স্বর্ণ এবং সিডনিতে ব্রোঞ্জ জিতেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd