1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বয়ে করলে বাড়বে বেতন! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বয়ে করলে বাড়বে বেতন!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষস্থানীয় ভারতীয় আইটি সংস্থাগুলো একটি আরেকটি থেকে ভালো করার জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতা করে যাচ্ছে। আর এসব কোম্পানির প্রতিভাবান কর্মীদের ধরে রাখতে একের পর এক বিশেষ সুবিধা দিয়ে চলেছে। এবারে বিয়ে করলে কর্মীদের বেতন বাড়বে এমন এক বিশেষ সুবিধা চালু করল সে দেশের একটি আইটি সংস্থা। মাদুরাইভিত্তিক শ্রী মুকাম্বিকা ইনফোসলিউশনস (এসএমআই) নামে আইটি কোম্পানিটি দিচ্ছে এমন সুবিধা। আর এর পাশাপাশি তারা কর্মীদের সঙ্গী খুঁজতেও দিচ্ছে বিশেষ পরিষেবা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে কর্মীদের এমন সুবিধা দিয়ে চলেছে। আর এ কারণে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার হার মাত্র ১০ শতাংশ। যেখানে ইনফোসিস বা উইপ্রোর মতো নামিদামি প্রতিষ্ঠানেও চাকরি ছাড়ার হার দেখা যায় ২০ শতাংশের বেশি। বর্তমানে এসএমআই কোম্পানিটি ৭৫০ জনেরও বেশি কর্মী নিয়োগ করে। আর তাদের মধ্যে ৪০ শতাংশ কর্মী অন্তত ৫ বছর এই কোম্পানিতে থাকেন।
এসএমআইয়ের যাত্রা শুরু হয় ২০০৬ সালে দেশটির তামিলনাড়ুর সিভাকাসিতে। এর পর প্রতিষ্ঠানটির পরিসর বাড়তে থাকলে কর্মী পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। এ কারণে ২০১০ সালে তারা বাধ্য হয়ে ওই রাজ্যেরই মাদুরাইয়ে চলে যায়।
প্রতিষ্ঠানটির যাত্রার শুরু থেকেই কর্মীদের বিয়ের বিষয়ে প্রস্তাব দিয়ে আসছিল। সঙ্গী খুঁজে দেওয়া ও বিয়ে করলে বেতন বৃদ্ধির সুবিধা ছাড়াও তারা আরও একটি নীতি গ্রহণ করে। আর সেটি হচ্ছে— বছরে দুবার কর্মীদের বেতন বৃদ্ধি হবে ৬-৮ শতাংশ। গত বছরে করোনা সংক্রমণের কারণে যেখানে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান যখন কর্মী সংকোচন নীতিগ্রহণ করেছিল, তখনও এই প্রতিষ্ঠানটি বছরে দুবার বেতন বৃদ্ধি অব্যাহত রেখেছিল। এ ছাড়া প্রতিষ্ঠানের সেরা কর্মীদের জন্য বিশেষ সুবিধা তো থাকেই।
এসএমআইয়ের প্রতিষ্ঠাতা এমপি সেলভা গণেশ তার প্রতিষ্ঠান নিয়ে বলেন, এখানে বেশ কিছু দীর্ঘমেয়াদি কর্মচারী রয়েছে। তারা অন্য কোথাও যাবে এ ভাবনা তাদের মাথায় আসার সুযোগ দিই না। এ ধরনের কোনো চিন্তা তাদের মাথায় আসার আগেই আমরা তাদের প্রাপ্য প্রদান করি। কর্মচারীরা যখন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। তথ্যসূত্র: এসডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd