1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বোলিংয়েও উজ্জ্বল সাকিব, ব্যাটিংয়ে ফিরলেন তামিম - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বোলিংয়েও উজ্জ্বল সাকিব, ব্যাটিংয়ে ফিরলেন তামিম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগের দিন করেছিলেন ঝোড়ো ব্যাটিং, এবার বোলিংয়েও উজ্জ্বল সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ৩ উইকেট নিয়েছেন সাকিব, তিনটিই করেছেন বোল্ড। ১২.৫ ওভার বোলিং করেছেন তিনি, দিয়েছেন ৩৪ রান। শেষবেলায় ব্যাটিংয়ে নেমেছিলেন চোটের শঙ্কায় থাকা তামিম ইকবালও। হারারের হাইফিল্ডে জিম্বাবুয়ে একাদশের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজও। সঙ্গে শরীফুল ইসলামের ২, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের ১টি করে উইকেটে জিম্বাবুয়ে একাদশ গুটিয়ে গেছে ২০২ রানেই। আগের দিন ৩১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।পরে স্পিনারদের দাপট থাকলেও প্রথম দুই উইকেট নিয়েছিলেন দুই পেসার।
বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু দিয়েছিলেন শরীফুল, তাঁকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিলটন শুম্বা। ব্রায়ান মুজিংগানিয়ামা এরপর এলবিডব্লু হয়েছেন ইবাদত হোসেনের ফুললেংথের বলে, যদিও বলটা পড়েছিল লেগস্টাম্প লাইনের বেশ কাছে। নিজের প্রথম বলেই এরপর সফল হয়েছেন সাকিব। তাঁর ফ্লাইটেড ডেলিভারিতে ব্যাট চালিয়ে স্টাম্পে বল ডেকে এনেছেন ৩২ রান করা তাকুজওয়ানশে কাইতানো। ফ্লাইট বুঝতে পারেননি ডিওন মায়ার্সও, সঙ্গে ধোঁকা খেয়েছেন টার্নে, অফস্টাম্প উপড়েই গেছে তাঁর। এরপরের তিন উইকেটই নিয়েছেন মিরাজ। রয় কাইয়া ক্রিজ ছেড়ে এসে খেলতে গিয়ে প্রথমে দিয়েছেন ক্যাচ।
জিম্বাবুয়ে ইনিংসে সবচেয়ে বড় জুটিটা এসেছে ষষ্ঠ উইকেটে, অধিনায়ক টিমিসেন মারুমা ও ওয়েসলি মাদহেভেরে যোগ করেছিলেন ৫৮ রান। সে জুটি ভেঙেছেন মিরাজ, তাঁর বলে মাদহেভেরে ধরা পড়েছেন স্লিপে। পরের ওভারে এসে মিরাজ নিয়েছেন জয়লর্ড গাম্বির উইকেট, যিনি ঝুলিয়ে দেওয়া বলে প্যাডল সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়েছেন। মিরাজ ইনিংস শেষ করেছেন ১৬ ওভারে ৬৪ রান দিয়ে।
মারুমা করেছেন ইনিংস-সর্বোচ্চ ৫৮ রান, ১৩২ বলে। বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়ে তাসকিনের দিনের একমাত্র উইকেটে পরিণত হয়েছেন তিনি। এরপর লুক জঙ্গুয়ে ক্যাচ দিয়েছেন শরীফুলের বলে, আর শেষে সাকিবের তৃতীয় শিকার তানাকা চিভাঙ্গা। আবু জায়েদ ও নাঈম হাসান উইকেট না পেলেও করেছেন আঁটসাঁট বোলিং, দুজন যথাক্রমে দিয়েছেন ৭ ওভারে ১৪ ও ৮ ওভারে ১০ রান।
শেষবেলায় এরপর দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের অন্য সময় মাঠে না থেকে তামিম ও মুশফিক আলাদা ব্যাটিং অনুশীলন করছিলেন। তবে ওপেনিংয়ে এসেছিলেন তামিম, ইয়াসির আলি রাব্বির জার্সি গায়ে জড়িয়েই।
হাঁটুর চোটে প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলতে পারেননি, এদিনও সেখানে অস্বস্তি ছিল বলে মনে হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের লাইভ স্ট্রিমিংয়ে। অবশ্য ১৮ রানের ইনিংসে তিনি মেরেছেন ৪টি চার—২টি কাভার ড্রাইভে, ২টি পুল করে। এদিন তাঁর ওপেনিংয়ে সঙ্গী ছিলেন সাদমান ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট হারারেতে শুরু হবে ৭ জুলাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd