1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাগেরহাটে নিরাপদ আশ্রয়ে কয়েকশ’ ফিশিং ট্রলার ঘূর্ণিঝড় জাওয়াদ ভয়ে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটে নিরাপদ আশ্রয়ে কয়েকশ’ ফিশিং ট্রলার ঘূর্ণিঝড় জাওয়াদ ভয়ে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:
ইতোমধ্যে আবহাওয়া অধিদফতর ২ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করেছে। উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার সুন্দরবনের খালসহ শরণখোলা, রায়েন্দা, মোংলা ও বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণকেন্দ্রে অবস্থান নিয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় সতর্ক অবস্থানে রয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড়টি শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দূলে অবস্থান করছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি। বিকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। জাওয়াদের প্রভাবে শনিবার দুপুরে বাগেরহাটে নদীর পানি ২৪০ সেন্টিমিটার বৃদ্ধির রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ ধেয়ে আসা খবরে দেশি-বিদেশি পর্যটক, দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেসহ কর্মকতা ও বনরক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাওয়াদের প্রভাবে ইতোমধ্যে সুন্দরবনের নদ-নদীতে পানির উচ্চতা বেড়েছে।
প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা ও রামপালসহ সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আবহাওয়া পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে দ্রুত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd