1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ-ধর্ম প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ-ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এদেশে উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে ও থাকবে।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, খুলনার রূপসা উপজেলার শিয়ালীতে ঘটা সাম্প্রদায়িক ঘটনার তদন্ত শেষে প্রকৃত দোষীরা শাস্তি পাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। দেশে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের সুযোগ না পায়। কেউ অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অপরাধীদের কোন ছাড় নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। সংলাপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
সকালে প্রতিমন্ত্রী খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন, স্থানীয়দের সাথে মতবিনিময় এবং ভূক্তভোগী পরিবারের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd