1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বহুদিন পর একসঙ্গে প্রসেনজিৎ-রচনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বহুদিন পর একসঙ্গে প্রসেনজিৎ-রচনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নম্বইয়ের দশকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি। একসঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে বেশ অনেকদিনই পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার তারা ফিরছেন ছোটপর্দায়। জি বাংলার অফিসিয়াল পেজ থেকে লাইভে এসে সেই সুসংবাদই জানান দুই তারকা। রচনা ব্যানার্জির জনপ্রিয় শো দিদি নম্বর ১-এর একটি এপিসোডে একসঙ্গে দেখা যাবে তাদের। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি আয় খুকু আয়। শৌভিক কুন্ডুর ছবিতে বাবা-মেয়ের ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। সেই ছবির প্রচারেই দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত সোমবার (৬ জুন) সেই পর্বের শুটিং চলছিল। এরই মাঝে দিদি নম্বর ওয়ানের সেট থেকে লাইভে আসেন প্রসেনজিৎ ও রচনা। ছবির প্রচার তো রয়েছেই, এছাড়াও বিশেষ এই পর্বে উঠে আসবে রচনা ও প্রসেনজিতের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা, তাদের একসঙ্গে অভিনীত ছবির অভিজ্ঞতার কথাও। তবে এই পর্বের বিশেষ চমক হতে চলেছে একসঙ্গে দুই তারকার নাচ। আগামী ১৪ জুন সম্প্রচারিত হবে বিশেষ এই পর্ব। সূত্র : জি২৪ঘণ্টা

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd