1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফেসবুকে সাতক্ষীরার ২ এমপিকে হত্যার হুমকি, পিতা-পুত্র আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ফেসবুকে সাতক্ষীরার ২ এমপিকে হত্যার হুমকি, পিতা-পুত্র আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরার ক্ষমতাসীন সরকার দলীয় প্রভাবশালী দুই এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক ও মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি ও জননন্দিত এ দুই নেতার মাথা কেটে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি টাকা পুরষ্কার ঘোষনাকারী পিতা-পুত্রকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গা মসজিদের মুয়াজ্জিন মনিরুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলাম ওরফে ইউসুফ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি রুহুল হক ও এমপি মীর মোস্তাক আহমেদ রবিকে হত্যার হুমকি দেয়া হলে ঘটনার তদন্তে নামে ডিবি পুলিশ। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে দেবহাটার বালিয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে গ্রেপ্তারের পর দুপুরে প্রেস কনফারেন্সে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সরকার দলীয় দুজন এমপিকে হত্যার হুমকি দেয়ার পর সাতক্ষীরা সদর থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরী করা হয়। পরে সাধারণ ডায়েরীর তদন্ত করতে গিয়ে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে ডিবি পুলিশের অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd