1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফুটবলার সাবিনার এখন অন্য পরিচয়ও আছে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ফুটবলার সাবিনার এখন অন্য পরিচয়ও আছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা তিনি। তবে সাবিনা খাতুনের পরিচয় এখন আর শুধু ফুটবলারেই সীমাবদ্ধ নেই, সংগঠকের পরিচয়টাও জুড়ে গেছে তাঁর নামের সঙ্গে। নিজ জেলা সাতক্ষীরায় সাবিনার আয়োজনে সম্প্রতি হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আদলে একটা টুর্নামেন্ট। সফল এই আয়োজন বেশ সাড়া ফেলেছে সাতক্ষীরায়।

গত ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্যই মঙ্গলবার থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের জন্য নারী ফুটবল দলের অনুশীলনে যোগ দিতে পারেননি সাবিনা। বাফুফেকে বলেই তিনি নিজের ছুটি বাড়িয়েছিলেন।ওয়ারিয়র স্পোর্টস একাডেমি নামের একটি ফুটবল একাডেমি আগেই প্রতিষ্ঠা করেছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা। সেই একাডেমিই সাতক্ষীরায় টুর্নামেন্টের আয়োজন করে। তিন দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের বিভাগে চারটি করে দল অংশ নিয়েছে। টুর্নামেন্ট আয়োজনে সাবিনা স্থানীয় প্রশাসনেরও সহযোগিতা পেয়েছেন।

সাবিনা বললেন, ‘সাতক্ষীরার ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার জন্যই এই আয়োজন। প্রথমবারের মতো এই আয়োজনে সবার সহযোগিতা পেয়েছি। স্থানীয় সংদস সদস্য মীর মোশতাক আহমেদ রবি, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবীর স্যার, স্থানীয় পুলিশ সুপার মহোদয়, সবাই উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। আমি চেয়েছি সাতক্ষীরার তৃণমূল পর্যায়ের ফুটবলারদের খেলার মধ্যে রাখতে। এই টুর্নামেন্ট নারী ফুটবলের জন্য নতুন খেলোয়াড় তুলে নিয়ে আনতেও কাজে লাগবে।’

সাবিনার টুর্নামেন্টে জাতীয় নারী দলের কয়েকজন ফুটবলারও খেলেছেন। এ নিয়ে কিছু নেতিবাচক আলোচনাও হয়েছে। যদিও সাবিনা জানিয়েছেন, এতে বাফুফের দিক দিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, ‘এই টুর্নামেন্ট বরং তাদের কাজ সহজ করবে। বাফুফে চায় নতুন খেলোয়াড় উঠে আসুক। নারী ফুটবল নিয়ে তারা অনেক কাজ করছে। আমি শুধু টুর্নামেন্টটা আয়োজন করে তাদের একটু সহযোগিতা করতে চেয়েছি। তাই এতে তাদের কোনো আপত্তি নেই বলেই আমি মনে করি।’নিজের টুর্নামেন্ট শেষ করে সাবিনার চোখ এখন এশিয়ান গেমস ফুটবলে। ‘আমাদের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ। আমি শিগগিরই ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেব। এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই’, বলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
গতকাল সাইফুল বারী টিটুর অধীনে শুরু হওয়া এশিয়ান গেমসের ক্যাম্পের প্রথম দিনে জাতীয় দলের ১৮ ফুটবলার যোগ দেন। সাবিনা ছাড়াও অনুপস্থিত ছিলেন জ্বরে আক্রান্ত সানজিদা। চোটের কারণে অনুশীলন করতে পারেননি তহুরা ও কৃষ্ণা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd