1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি। তার মানে অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান-শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে তার সার্ভিস পাবে বাংলাদেশ দল।
গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের। অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার। দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd