1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পুতিনের মেয়েসহ রুশ ৩৯৮ নাগরিকের ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পুতিনের মেয়েসহ রুশ ৩৯৮ নাগরিকের ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জাপান সরকার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ জন রুশ নাগরিককে নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে এবারের নিষেধাজ্ঞায় রুশ পার্লামেন্ট ডুমার ডেপুটিরা রয়েছেন।এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংক ও আলফা ব্যাংকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষ অনুমতি সাপেক্ষেই কেবল রাশিয়ায় বিনিয়োগ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে। এ হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দফায় দফায় কঠোর অবরোধ আরোপ করে।
গত শুক্রবার রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করে জাপান। আর আজ আবারো নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিলো দেশটি।
জাপানের মন্ত্রিসভা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করে। এর আওতায় পুতিনের দুই মেয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রীসহ ৩৯৮ জন রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হবে। সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd