1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় বিয়ের ১৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় বিয়ের ১৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি:  বিয়ের দীর্ঘ বছর পার হলেও সন্তান না হওয়ায় চিকিৎসকদের শরণাপন্ন হন তারা। অবশেষে এক গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর সন্তান ধারণ করেন কাকলি রানী।
খুলনার পাইকগাছায় বিয়ের ১৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কাকলি রানী নামে এক গৃহবধূ। জন্ম নেওয়া তিনটিই ছেলে সন্তান।
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকার (৪৫)। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলি রানীর (৩৭) সঙ্গে। এ দম্পতির দীর্ঘ সংসার জীবনে কোনো সন্তানের দেখা মেলেনি তাদের। বিয়ের দীর্ঘ বছর পার হলেও সন্তান না হওয়ায় চিকিৎসকদের শরণাপন্ন হন তারা। অবশেষে এক গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর সন্তান ধারণ করেন কাকলি রানী।
শুক্রবার (৭ মার্চ) একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি।
স্থানীয়রা বলেন, সন্তানের আশায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা ও কবিরাজ দিয়ে ঝাড় ফুঁক করেছেন। তাতেও কোনো লাভ হয়নি।
সবশেষ গাইনি ডাক্তারের পরামর্শে ২০২৪ সালে কাকলির গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটি খুশী হয়। অপেক্ষা করতে থাকে সন্তানের মুখ দেখার জন্য। সেই অপেক্ষার শেষ হলো শুক্রবার রাত ১টায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করা হয় কাকলিকে। তিনটি পুত্র সন্তানের জন্ম হয়। একসঙ্গে তিনপুত্র সন্তানের বাবা-মা হলেন গুরুদাস ও কাকলি দম্পতি। মা ও সন্তানেরা সুস্থ আছেন। এতে করে পরিবারে সদস্যদের মদ্যে দেখা দিয়েছে আনন্দের বন্যা।
গুরুদাস সরকার মুঠোফোনে জানিয়েছেন, মা ও শিশুরা এখনো হাসপতালে রয়েছে। রোববার তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd