1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় পাগলী হলো মা - বাপ হলোনা কেউ ! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় পাগলী হলো মা – বাপ হলোনা কেউ !

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছায় রাস্তার উপর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন পাগলী এক মা
কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: মনুষ্যত্ব আজ কোথায়, মানুষ রুপের পশুদের আক্রমণের শিকারে পাগলী হয়ে পড়ে অন্তস্বত্বা। অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী হলো মা। কোথা থেকে কতদিন এ এলাকায় সেটাও রয়ে গেছে অজানা। রাস্তার উপর ফুটফুটে ২.৬ কেজি ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই।
খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক মা। সে মা হয়েছে কিন্তু বাপ হয়নি কেউ।
মঙ্গলবার বার বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়। উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ড-এর দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়। এ সময় তার পাশে কেউ ছিলোনা। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকান্দার লাবু। এ সময় পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তবে হাসপাতালের বেডে মা ও সন্তানকে এক জায়গায় রাখলে সে শিশুটিকে চেপে চেপে ধরার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রাখছেন। এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশু ও মানসিক ভারসাম্যহীন (পাগলী) মায়ের পাশে দাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা ব্যাপী প্রশংসায় ভাসছেন পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা।
হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ বলেন, মা ও শিশু সুস্থ আছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd