1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইট বোঝাই ড্রাম ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে পড়েছে। ৭ মে বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়ানের মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কালভার্টটি একটি ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাক চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে থার্ড ফিশারিজ প্রকল্প এর আওতায় নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়ে পড়েছিল। কালভার্টটি ভেঙে পড়ার ফলে মধুখালীসহ আশেপাশের ৬-৭টি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থী, মৎস্য ব্যবসায়ী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানান, এই কালভার্টটি ছিল এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম, যা এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা নিশান বিশ্বাস দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা তারই ফল। দেলুটির ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd