1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সাতক্ষীরা সদর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এই মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধা ৬টায় কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত রমজানের তাৎপর্য শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতঅ বলেন।্েরওরে ্ররি.লঢ়ম
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতে ইসলামী ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ একেএম কুরবান আলী, মাওলানা আহম্মদ আলী, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, এরশাদ আলী, জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, রমজান গোনা মাফের মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd