1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন কুমার দাস।
শনিবার রাত ৯টায় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত সেই দলে ফিরেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরানো হয়েছে তারকা ওপেনার সৌম্য সরকার ও উইকেটকিপার ব্যাটসমান কাজী নুরুল হাসান সোহানকে। এই সিরিজে অভিষেক হতে পারে বাঁহাতি ব্যাটসমান জাকির হাসান, স্পিনার রিশাদ হোসেন ও পেসার সৈয়দ খালেদ আহমেদের।
এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি ওপেনার নাইম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ও শামীম হোসেনের।
তিন ম্যাচ সিরিজের খেলাগুলো হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd