1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নামাজে ছানা কখন পড়তে হয়, বাংলা উচ্চারণ ও অর্থ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নামাজে ছানা কখন পড়তে হয়, বাংলা উচ্চারণ ও অর্থ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

কাজী মারুফ হোসেন সাতক্ষীরা: নামাজে ‘ছানা’ পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো ছানা (সুবহানাকাল্লাহুম্মা…) পড়া। কেউ একা নামাজ পড়ুক বা জামাতে উভয় অবস্থায় ছানা পড়তে হয়।
ছানা আরবি শব্দ, এর অর্থ প্রশংসা, স্তুতি, গুণগান ইত্যাদি। তবে ছানা শব্দটি প্রশংসা ইত্যাদি অর্থে হলেও এটি বিশেষ এক দোয়া বোঝায়, যা নামাজে তাকবিরে তাহরিমা (নামাজের প্রথম তাকবির) বলে হাত বাঁধার পর পড়া হয়।
পুরো নামাজে একবারই পড়তে হয় এই দোয়া, একাধিকবার পড়ার নিয়ম নেই। একাকী নামাজ হোক বা জামাতে নামাজ, ইমাম, মুক্তাদি সবাই সানা পড়ে থাকেন। কেউ নামাজে মাসুবক হলে তিনি ইমামের সঙ্গে নামাজ শেষে যখন ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়াবেন তখন ছানা পড়ে নেবেন।
জামাতের নামাজে ইমাম মুক্তাদি সবাই আল্লাহ আকবার বলে হাত বেঁধে অনুচ্চস্বরে ছানা পড়বে। আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) নামাজ শুরু করে (তাকবিরে তাহরিমার পর এই দোয়া) পড়তেন,
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالِىْ جَدُّكَ وَلَا اِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ: সুবহানা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক।
বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম অতি বরকতময়। আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী এবং আপনি ছাড়া কোনো উপাসক নেই। (আবু দাউদ, হাদিস: ২৪৩, ৮০৪; নাসায়ি, হাদিস: ৮৯৯, ৯০০)
আলেমরা বলেন, ইমাম নামাজ শুরুর পর শব্দ করে কেরাত পড়ার সময় কেউ নামাজে শরিক হলে কিংবা রুকু অবস্থায় শরিক হলে সে সানা পড়বে না।
কিন্তু এ ক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হলো— ইমামকে যদি রুকুতে পাওয়া যায়, তা হলে প্রথমে তাকবির বলে হাত বাঁধে তার পর দ্রুত ছানা পড়ে রুকুতে যাওয়া।
অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়। এটি ঠিক নয়।
এ অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না; বরং নিয়ম হলো— প্রথমে দাঁড়ানো অবস্থায় দুহাত তুলে তাকবিরে তাহরিমা বলে হাত ছেড়ে দেবে, তার পর দাঁড়ানো থেকে তাকবির বলে রুকুতে যাবে।
এ ক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকে, ইমাম রুকুতে চলে গেছে, এখন দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে, ফলে ওই রাকাত পায় না। এটি আরও বড় ভুল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd