1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
‘নামাজের দিকে ডাকতে ডাকতে’ চলে গেলেন মুয়াজ্জিন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

‘নামাজের দিকে ডাকতে ডাকতে’ চলে গেলেন মুয়াজ্জিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফজরের নামাজের আজানরত অবস্থায় হাসানি নামের মিসরী এক মুয়াজ্জিনের ইন্তেকাল হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তার এমন সুন্দর মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মুয়াজ্জিনের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদেরও যেন এরকম ‘খাতেমাহ বিল-খাইর’ (উত্তম বিদায়) হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছেন।
সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মিসরের আল-মানুফিয়া জেলার আল-বাজাউর এলাকার এক মসজিদে স্থানীয় সময় শুক্রবার ঘটনাটি ঘটে। আজানের ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজের জন্য এসো)-এই অংশটুকু বলা শেষ হওয়ার পর মুয়াজ্জিন আলহাজ হাসানির ইন্তেকাল হয়। স্থানীয়রা জানান, তিনি আদতে অত্যন্ত ভালো এবং সদাচারী একজন মানুষ ছিলেন।
আলহাজ হাসানির পুত্র মাহমুদ হাসানি জানান, কয়েক বছর যাবত তার বাবা মহল্লার মসজিদে স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে আজান দেন। শুধু তিনি-ই নামাজি ছিলেন না; বরং অন্যদেরও নামাজের প্রতি যতœবান হতে দাওয়াত দিতেন।
ইন্তেকালের দিনের ঘটনা বর্ণনা করে মাহমুদ হাসানি বলেন, ‘প্রতিদিনের মত শুক্রবারও ভোরে অজু করে আমার বাবা মসজিদে যান। তিনি আজান শুরু করেছেন, আমরা তাও শুনি। কিন্তু হঠাৎ ‘হাইয়া আলাস সালাহ’ বলার পরে আর কোন আওয়াজ শোনা যায়নি। আমরা দৌঁড়ে মসজিদে গেলাম একথা জানতে যে, কেন আজান পরিপূর্ণভাবে দেওয়া হলো না। কিন্তু যখন আমরা মসজিদে প্রবেশ করি, তখন দেখি আমার পিতা মসজিদের মেঝোতে কিবলামুখী হয়ে পড়ে আছেন। বুঝতে পারি-তিনি আর পৃথিবীতে নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd