1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতায় "মানুষের তরে আমরা" অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নলতায় “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের মরণ ছোবলে বিপর্যস্ত সাতক্ষীরা। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে আক্রান্ত হয়ে ও উপসর্গ প্রতিদিন মৃত্যুর মিছিল। সাতক্ষীরা মেডিকেল সহ বেসরকারি যে হাসপাতালগুলোতে যে শয্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা জেলার মত নলতা ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য আক্রান্ত মানুষ। যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দূর করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। জন্মভূমির মানুষের এমন প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম এবং এলাকার চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত ব্যক্তিদের উদ্যোগে ৭ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক। করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে যারা অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়িতে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। আজ সকাল ১১ টায় নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডাঃ জসিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আনিসুজ্জামান খোকন, বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ ইব্রাহীম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা হাসপাতালের হিসাব রক্ষক জনাব মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাকিন আল মামুন রাজু, রফিক, আজমীর, ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অক্সিজেন ব্যাংকের হটলাইন নং সমূহ খাদেমুল ইসলাম তুফান ০১৮২০২০৮৮৯৮, মোঃ তাজুল ইসলাম ০১৯২৪২১৫৯৩৪, মোস্তাফি সুজন ০১৯২১০০৭০৫৬। প্রাপ্তি স্থানঃ নলতা হাসপাতাল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd