1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও ইউএসএআইডি’র যৌথ আয়োজনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীদের জন্য দুই দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান (মঙ্গলবার) সকালে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন। একজন সুস্থ মা একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে। মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে সামাজিক সুরক্ষার আওতায় দেশে মাতৃত্বকালীন ভাতা চালু করেন। মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা, যা সরকারি-বেসরকারি উদ্যোগে নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে সরকারের স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৩১ শতাংশ খর্বাকৃতির, ২২ শতাংশ কম ওজনের এবং আট শতাংশ শীর্ণ। স্ট্রেন্থেনিং মাল্টি সেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামের আওতায় খুলনায় ইপিআই টিকাদানের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে মারাত্মক পুষ্টিহীন শিশুর পরিচর্যা নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রে আসা শিশুর পরিবারের সদস্যদের শিশুর পুষ্টি ও বয়স অনুযায়ী বাড়তি খাবার প্রদান বিষয়ে সচেতন করা হবে। নবজাতক হতে দুই বছর বয়সী শিশুদের মাসে একবার ওজন এবং তিন মাসে একবার উচ্চতা বৃদ্ধি ফলোআপের ব্যবস্থা থাকবে। টোল ফ্রি নম্বরের মাধ্যমে মোবাইলে পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমল হক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের প্রধান কাওসার হোসেন বক্তৃতা করেন। স্বাগত জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ। কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ নাসরিন জাহান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd