1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান পুলিশের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান পুলিশের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন দেবহাটাতেও সুষ্ঠভাবে বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সীমান্ত জেলা সাতক্ষীরায় মহামারী করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে সকাল-সন্ধ্যা কাজ করছে দেবহাটা থানা পুলিশের সদস্যরা। বৃহষ্পতিবার চলমান পূর্বের লকডাউনের সাথে নতুন করে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন যুক্ত হওয়ায় উপজেলাব্যাপী পুলিশের কঠোর অবস্থান ছিল চোখে পড়ার মতো। গাজীরহাট, সখিপুর মোড়, পারুলিয়া বাসস্ট্যান্ড, কুলিয়াসহ বিভিন্ন এলাকায় ছিল পুলিশের একাধিক চেকপোস্ট। বিনা প্রয়োজনে সড়কে বের হওয়া অযাচিত যানবহন ও মানুষদের ঘরে ফেরাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে। অবস্থা ভেদে কোথাও সচেতনতা সৃষ্টি আবার কোথাও কঠোরভাবে আইন প্রয়োগ করতেও দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, অপ্রয়োজনীয় যানবহনের যাতায়াত এবং লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে পুলিশ সদস্যরা দিনভর অক্লান্ত পরিশ্রম করছেন। যারা আরোপিত বিধি-নিষেধ লংঘন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সেজন্য অপ্রয়োজনে বাইরে বের হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অপদস্ত না হয়ে বরং মহামারীর সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাড়ীতে অবস্থানের জন্যও আহবান জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd