1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুর্নীতির দায়ে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দুর্নীতির দায়ে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৪১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পাঞ্জাব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলাকে বরখাস্ত করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ওই মন্ত্রীর বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়ার মঙ্গলবার তাকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গলার বিরুদ্ধে অভিযোগ ছিল দরপত্রে তিনি এক শতাংশ কমিশন দাবি করেছিলেন। বরখাস্তের পর তাকে পাঞ্জাব পুলিশের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মাত্র দশ দিন আগে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ নিলেন ভগবন্ত মান। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী তার নিজের মন্ত্রিসভা সদস্যের বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ নিলেন।এর আগে ২০১৫ সালে আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির দায়ে তার মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছিলেন।
রাজ্য সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানায়, মাত্র দশ দিন আগে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সিঙ্গলার দুর্নীতির অভিযোগ আসে। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কর্মকর্তাদের জানান, তিনি তাদের সঙ্গে আছেন। কাউকে তাদের ভয় পাওয়ার দরকার নাই। এরপর কর্মকর্তারা একটি অভিযান পরিচালনা করেন। যাতে দেখা গেছে স্বাস্থ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠরা দরপত্র থেকে এক শতাংশ কমিশন দাবি করছেন। কল রেকর্ডিং ও অন্যান্য প্রমাণ সংগ্রহের পর ভগবন্ত মান পদক্ষেপ নেন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, দুর্নীতি বরদাশত করা হবে না।
এক ভিডিও বার্তায় মান বলেন, এক শতাংশ দুর্নীতিও মেনে নেওয়া হবে না। অনেক আশা নিয়ে আম আদমি সরকারকে জনগণ ভোট দিয়েছে। আমাদের পূরণ করতে হবে। যতদিন পর্যন্ত মাদার ইন্ডিয়ার অরবিন্দ কেজিওয়ালের মতো ছেলে এবং ভগবন্ত মানের মতো সেনা রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে মহান লড়াই অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গলা অপরাধের কথা স্বীকার করেছেন। মতাসীন দলটি জানায়, এই বড় সিদ্ধান্তটি অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি দমন মডেল অনুসারে নেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেছেন কেজরিওয়াল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd