1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুবাইয়ে প্রদর্শিত হবে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত সর্ববৃহৎ কোরআনের অংশবিশেষ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দুবাইয়ে প্রদর্শিত হবে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত সর্ববৃহৎ কোরআনের অংশবিশেষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো-তে প্রদর্শিত হবে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন। আজ সোমবার থেকে এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নের সামনে শাহিদ রাসসাম এটি প্রদর্শন করবেন।
এক হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর-রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। ছয় পৃষ্ঠায় লেখা সুরাটি প্রদর্শিত হবে। দুই পৃষ্ঠায় পাঁচ লাইন করে এবং বাকি চার পৃষ্ঠায় ১০ লাইন করে মোট ৫০ লাইনে আয়াতগুলো লেখা হয়েছে। এতে ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজির বেশি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।
শুধু সুরা আর-রহমান লেখায় শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট ২০০ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। পাকিস্তানি শিল্পী শাহিদ রাসসাম জানান, ‘পবিত্র কোরআনের এ প্রদর্শনীটি শুধু বিশ্বের সবচেয়ে বড়ই নয়, এর ধরনের দিক থেকেও অনন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো- এটি কালি বা রং দিয়ে লেখা নয়, অক্ষরগুলো স্বর্ণ ও অ্যালুমনিয়ামে খোদাই করা।
দুবাইভিত্তিক উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্ব ইরফান মুস্তাফা এ প্রকল্পটিতে অর্থায়ন করেছেন। তিনি বলেন, ‘এটি অসাধারণ মাস্টারপিস। এক্সপোতে আসা দর্শনার্থীরা রাসসাম ও তার দলের কাজের প্রশংসা করবে।’ সূত্র : খালিজ টাইমস

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd