1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দীপিকার গেরুয়া পোশাকে আপত্তি বিজেপির! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দীপিকার গেরুয়া পোশাকে আপত্তি বিজেপির!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে বিতর্ক যেন থামছেই না। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান মুক্তির পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবে এখনও জিইয়ে রয়েছে আন্দোলনের আঁচ। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তারা। ‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, ‘পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।’ তার কথায়, ‘পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।’
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।’ এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাঠানে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এটি কিং খানের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২০২৩ সালের ২৫ জানুয়ারী মুক্তি পাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd