1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তীব্র শীতে বিপর্যস্ত সাতক্ষীরা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তীব্র শীতে বিপর্যস্ত সাতক্ষীরা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে নতুন করে তীব্র রূপ ধারণ করেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্কদের। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে শীত উপেক্ষা করে রাস্তায় নামছেন।
বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় সাতক্ষীরা আবহাওয়া অফিস চলতি শীত মৌসুমে জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।
ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে করে সড়ক-মহাসড়কে যান চলাচলও কিছুটা ব্যাহত হচ্ছে। দূরপাল্লার যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। ভোরের দিকে দৃশ্যমানতা কম থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালকদের। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোগীর চাপ বেড়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামছুর রহমান বলেন, তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। হাত-পায়ে মোজা পরিয়ে শরীর গরম কাপড়ে ঢেকে রাখতে হবে। বাসি খাবার খাওয়ানো যাবে না এবং বিশুদ্ধ পানির বিষয়ে সচেতন থাকতে হবে। একই ধরনের সতর্কতা বয়স্কদের ক্ষেত্রেও প্রযোজ্য।
প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন এমন থাকলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
শীতার্তদের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগের কথা জানিয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, ইতোমধ্যে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd