1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঝুকিপূর্ণ কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবন!! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ঝুকিপূর্ণ কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবন!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবনে দীর্ঘদিন যাবৎ সংস্কার অভাবে ২টা শৌচাগার ও সীমানা প্রাচীর, অফিস ভবন নানামুখী সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে খন্ডকালিন সাব রেজিস্টার মো. মাহমুদুর রহমান গণপূর্ত বিভাগকে অবহিত করে সংস্কারের আবেদন জানালেও দীর্ঘদিনেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান অফিস ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়া, পিলারে ফাটল সৃষ্টি, সিলিং এর জমাট খসে পড়া, ছাদ নষ্ট হয়ে ফাটল সৃষ্টি হয়ে অল্প বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়া, টয়লেট অকেজো হওয়া, পানির হাউজ এবং পাইপ নষ্ট হয়ে যাওয়া, কোলান্সেবল গেট নষ্ট হওয়া, সীমানা প্রাচীরের প্লাষ্টার খসে পড়া, অফিস ভবনের পূর্ব পাশের প্রাচীরে ফাঁটল, সীমানা প্রাচীরের উপরের কাটাতার নষ্ট হওয়া, অফিসে প্রবেশ গেট নষ্ট হওয়া, দরজা-জানালা ও গ্রীল নষ্ট হওয়া, টাইলস ও অফিস ভবন রং না করা সহ প্রভৃতি কারণে অফিস ভবনটি চরমভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। প্রাচীরের পাশে পুকুর থাকায় সিমেন্টের ব্লক দ্বারা বাঁধ দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, অত্র কার্যালয়ের ০১-০৩-২০২৩ তারিখের ১৪৬ নং স্মারক, ০৭-০৬-২০২৩ তারিখের ২৯২নং স্মারক এবং ০৩-০৭-২০২৪ তারিখের ৩৬১নং স্মারকের মাধ্যমে অফিস ভবন সংস্কার প্রসঙ্গে পত্র প্রেরণ করা হয় কিন্তু অদ্যবধি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে গত ১১-০২-২৫ তারিখে তিনি পুনরায় একটি আবেদন করেন। কিন্তু তারপরও কর্তপক্ষ ভবন সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
এমতাবস্থায় তিনি জরুরী ও জনগুরুত্বপূর্ণ বিধায় অফিস ভবন ও ভবনের ছাদ, টাইলস, বৈদ্যুতিক লাইন, প্রবেশ গেট, কোলান্সেবল গেট, দরজা-জানালা ও গ্রীল, সীমানা প্রাচীর, সীমানা প্রাচীরের কাটাতার, শৌচাগার এবং পানির লাইন অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd