1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখালেন মিরাজ-শান্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখালেন মিরাজ-শান্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে আফগানিস্তানকে রোববার রাতে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলাও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এমন ম্যাচটি পুরোপুরি নিজেদের রঙে রাঙালেন মিরাজ-শান্ত। আফগানদের বিপক্ষে ইনিংসের ৪০.৪ ওভারে নাইবের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যান মিরাজ। ৬৫ বলে হাফসেঞ্চুরি করা মিরাজের পরের পঞ্চাশ তুলতে লেগেছে ৫০ বল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
এরপর ইনিংসের ৪২.৪তম ওভারে ১০১ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত। শান্তর ক্যারিয়ারেও এটি দ্বিতীয় সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না। আউট হয়ে গেলেন ১০৪ রানে। মিরাজও ১১২ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন। গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে কোনো বোলার ৫ উইকেট সংগ্রহ করলে বা সেঞ্চুরি করলে তার নাম যুক্ত হয় মাঠের অনার্স বোর্ডে। বাংলাদেশের হয়ে এই বোর্ডে প্রথমবার নাম ওঠান মোহাম্মদ আশরাফুল। ২০০৮ সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন আশরাফুল। এবার যোগ হলেন মিরাজ ও শান্ত।
অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি নিয়ে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিসিবি মিরাজ ও শান্তর একটি ছবি পোস্ট করে লিখেছে- বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd