1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, বেশি শনাক্ত ঢাকায় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, বেশি শনাক্ত ঢাকায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩২ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। দেশে এ পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।
দেশে ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। টানা আট দিন ধরে খুলনায় মৃত্যু বেশি। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ ১৪৩ জন মৃতের মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার। ২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা। কেবলমাত্র ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৫ জন, রাজশাহী বিভাগে ৮৫১ জন, রংপুর বিভাগে ৭১৫ জন, খুলনা বিভাগে এক হাজার ২০১ জন, বরিশাল বিভাগে ২৪৮ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩০২ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd