1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেবল আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কেবল আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে হামলা কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে এ মন্তব্য করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় সম্মত হয়েছেন রুশ নেতা।
নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বোমাবর্ষণের ফলে মারিউপোলে তৈরি হওয়া ভয়াবহতার ছবি সামনে আসার পর পুতিনের মন্তব্য জানা গেছে। মার্কিন স্যাটেলাইট কোম্পানি মাক্সার প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর রাশিয়ার কামান গোলাবর্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা বলছেন, মারিউপোল শহরের পরিস্থিতি ভয়াবহ। তারা বলছেন, ‘বেসামরিকদের অবশ্যই সুরক্ষা দিতে হবে আর তারা শহর ছাড়তে চাইলে যেতে দিতে হবে। প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ এবং ত্রাণ তাদের কাছে পৌঁছাতে দিতে হবে’। ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং বেশ কয়েকটি মানবিক গ্রুপ পুতিনের কাছে শহরটি থেকে বেসামরিকদের সরানোর পরিকল্পনা উপস্থাপন করেছেন। কর্মকর্তারা বলছেন, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন তিনি প্রস্তাবটি নিয়ে ‘চিন্তা করছেন’।
তবে ক্রেমলিনের বিবৃতিতে ইঙ্গিত মিলেছে, পুতিন এই ধরনের কোনও আশ্বাস দেননি। রুশ কর্মকর্তারা বলছেন, ম্যাক্রোঁকে পুতিন বলেছেন ‘শহরের কঠিন মানবিক পরিস্থিতি নিরসনে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের অবশ্যই প্রতিরোধ বন্ধ করতে হবে এবং অস্ত্র সমর্পণ করতে হবে।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, শহরটিতে জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে এবং নিরাপদে সরে যাওয়া নিশ্চিতে রুশ বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত ফ্রান্সের প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন। সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd