1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। তবে মূল হোতা চিংড়ি ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে।
ডিবি পুলিশের উপপরিদর্শক মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হানা দিয়ে জব্দ করা হয় ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি। খবর পেয়ে মূল হোতা চাচাই গ্রামের আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ ও মাসোহারা দিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পুশকৃত চিংড়ি শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, দেশের বৈদেশিক বাণিজ্যেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd