1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানের জননী রহস্যজনকভাবে বিষ পান করে আত্মহত্যা করেছেন। নিহত নারীর নাম মনিরা খাতুন (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করার চেষ্টা করলেও তিনি মারা যান। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে সোমবার (২২ ডিসেম্বর) মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে সুরতহাল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় সোমবার (২২ ডিসেম্বর) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৭/২৫।
ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd