1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে কুকুরের দুধ খেয়ে বড় হচেছ বিড়ালের বাচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে কুকুরের দুধ খেয়ে বড় হচেছ বিড়ালের বাচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৮৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয় মা বিড়ালের। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা। ক্ষুধার জ্বালায় অসহায় হয়ে পড়ে বিড়াল ছানাটি। তিন দিন অনাহারে থাকার পরে প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। সেই কুকুরটি শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়ালটি। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ। সরেজমিনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী কলেজের পাশে তেরুলিয়া গ্রামের রবিউল ইসলামের বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, মা হারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া- মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।এ বিষয়ে রবিউলের পরিবার বলেন, কুকুরটি অনেক দিন যাবত এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি। স্থানীয়রা বলেন, ঘটনাটি প্রথমে মিথ্যা বলে মনে হয়। পরে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি বিড়াল কুকুরের দুধ খাচ্ছে। এ যেন অন্যরকম মমতা ও ভালোবাসা। কুকুর -বিড়ালের মধুর সম্পর্কের বিষয়টি বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd