1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত চেয়ারম্যান প্রণব ঘোষ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত চেয়ারম্যান প্রণব ঘোষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাকে আসিইউতে নেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তার এনজিওগ্রাম করা জরুরি। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রামের সুযোগ না থাকায়, তাকে খুলনার যেকোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রণব ঘোষ বাবলুর পরিবার ও স্বজনরা জানান, খুলনার সরকারি আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এনজিওগ্রামের সুবিধা নেই। ফলে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসক ডা. কল্যাণাশীষ সরদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রণব কুমার ঘোষের স্ত্রী সুতপা রাহা টুম্পা বলেন, আমার স্বামী গুরুতর অসুস্থ। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রামের পরামর্শ দিয়েছেন, কিন্তু আমরা কোথায় যাবো? আমরা চাই, তাকে অবিলম্বে এমন হাসপাতালে নেওয়া হোক, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা না পেলে প্রণব ঘোষ বাবলুর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd