1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কাবুলে খোলা আকাশের নিচে হাজারো ক্ষুধার্ত মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কাবুলে খোলা আকাশের নিচে হাজারো ক্ষুধার্ত মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যদিও এর আগে বিভিন্ন প্রদেশে লড়াই করতে হয়েছে সশস্ত্র এ গোষ্ঠীকে। এ সময় বিভিন্ন প্রদেশ থেকে বহু আফগান আত্মরক্ষার্থে পালিয়ে রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছিলেন। তারা এখনও সেখানেই খোলা আকাশের নিচে বাস করছেন। ক্ষুধা ও নানা সমস্যায় জর্জরিত এসব আফগান যাপন করছেন মানবেতর জীবন। খবরে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও গৃহহীন হাজার হাজার আফগান এখনও কাবুলে বাস করছেন। যাদের জরুরিভিত্তিতে মানবিক সহায়তা দরকার। কর্মকর্তারা জানান, ইতোমধ্যে চার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আফগান পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নিজ নিজ প্রদেশে স্থানান্তরিত করা হয়েছে।
শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহাম্মদ আরসালা খারোটি বলেন, শুধুমাত্র সহায়তা যথেষ্ট নয়। আফগানিস্তানের মানুষ নানা ধরনের সমস্যায় জর্জরিত। তাই তাদের সমস্যার দিকে পরিপূর্ণ নজর দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে পূরণ করা হয়নি এবং আফগানিস্তানে পৌঁছায়নি।
এদিকে কিছু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশকিছু মানুষের দাবি, তাদের সমস্যার সমাধান করা হয়নি। এখন জরুরিভিত্তিতে তাদের আশ্রয় দরকার। হেলমান্দ প্রদেশ থেকে পালিয়ে কাবুলে আশ্রয় নেওয়া ৫০ বছর বয়সি তাওস খান বলেন, আমার দুটি স্ত্রী ও ১৮ সন্তান রয়েছে। শীত প্রায় এসে গেছে। আমাদের ঘরে খাবার নেই। আমাদের বহু সমস্যা রয়েছে।
তাওস খানের প্রথম স্ত্রী শাহ বিবি বলেন, তার আট সন্তান রয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। তাদের পর্যাপ্ত খাবার নেই এবং সমস্যার কোনো সমাধানও হচ্ছে না। আমরা হেলমান্দ থেকে এসেছি। আমরা ক্ষুধার্ত। আমাদের কিছু নেই।
এদিকে অর্থনীতিবিদরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার ওপর নির্ভরতা থেকে বের হয়ে অর্থনৈতিক ধস ঠেকিয়ে পরিস্থিতি উন্নয়নে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।ইরাজ ফাকিরি নামের এক অর্থনীতিবিদ বলেন, কার্যকর সহায়তা অবশ্যই দিতে হবে। একই সঙ্গে সৃষ্টি করতে হবে কর্মসংস্থান। যেসব প্রদেশ থেকে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেখানে দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে হবে।
১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর বেশ কিছুদিন পর সরকার গঠন করে গোষ্ঠীটি। যদিও নতুন সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। ফলে নানা ধরনের সংকটে থেকে বের হতে পারছে না আফগানিস্তান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd