1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কাঞ্চন-নিপুণদের শপথ পড়ালেন মিশা সওদাগর - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কাঞ্চন-নিপুণদের শপথ পড়ালেন মিশা সওদাগর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ। আজ রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন।এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই। এছাড়া প্যানেলের বিজয়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক শাহনূর, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান। ছিলেন কার্যকরী সদস্যপদে বিজয়ী অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া।
শপথ পাঠ শুরু হয় সাড়ে পাঁচটায়। শপথ অনুষ্ঠানে জায়েদ খান নেই। সেটা অনুমিতই ছিল। কিন্তু মিশা-জায়েদের প্যানেলের সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
ক্ষমতা হস্তান্তর করে বিদায়ী সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার সালাম, দোয়া ও ভালোবাসা। বিশেষ করে অভিনন্দন জানাই, যারা আজকে জয়ী হয়েছেন। আমি বরাবরই বলেছি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদলের পালা। আজকে একটা মালা বদল অনুষ্ঠান হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সবার কাছে আমি শুধু একটি অনুরোধ করবো, পেছনের দিকে যা ঘটেছে সেদিকে আমরা না তাকাই। আগামী দিনে কিভাবে সমৃদ্ধশালী শিল্পী সমিতি গড়ে তুলবো সেই ব্যবস্থা আমরা করি।’
উল্লেখ্য, শনিবার শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। ওইদিন সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিলের এই ঘোষণা দেয়। এ ছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদও বাতিল করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd