1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় সরকারী জমি দখল করে বসত বাড়ী ও দোকান ঘর নিমাণের অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় সরকারী জমি দখল করে বসত বাড়ী ও দোকান ঘর নিমাণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সরকারী জমি দখল করে বসত বাড়ী ও দোকান ঘর নিমাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ বাজারে। এলাকাবাসীরা জানান-শংকরপুর গ্রামের পল্লী চিকিৎসক মিজানুর রহমান ১৯৮৫সালে জালালাবাদ বাজারে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোসলেম আহম্মেদের কাছ থেকে ১শতক জমি ক্রয় করে সেখানে দেড় শতক জমি দখল করে বসত বাড়ী ও দোকান ঘর নিমাণের চেষ্টা করে। এসময় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন ঘটনা স্থান পরিদর্শন করে সরকারী জায়গা মাপযোগ করে তার নির্মাণাধীন দোকান ঘর ভেঙ্গে দিয়ে স্থাপনা বন্ধের নির্দেশ দেন। তিনি বদলী হয়ে যাওয়ার পরে জালালাবাদ ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ম্যানেজ করে আবারও ওই জায়গায় দোকান ঘর নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে জালালাবাদ ইউনিয়ন ভুমি কর্মকর্তা জানান-তিনি মিজানুর রহমানকে জমি মাপযোগের পর দোকান ঘর নির্মানের কথা বলেছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আবারও তিনি দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন-ওই স্থানে সরকারের ১৮শতক জমি রয়েছে। তিনি ওই জমি মাপ দিয়ে বের করে নিবেন। এদিকে অভিযুক্ত পল্লী চিকিৎসক মিজানুর রহমান নাম প্রকাশ না করার সত্তে জানান-উপজেলার এক নেতার নির্দেশে ওই দোকান ঘর নির্মান করা হচ্ছে। তিনি আরো বলেন-আগামী কয়েক দিনের মধ্যে দোকান ঘর নির্মাণের কাজ সম্পন্ন হবে। জালালাবাদ বাজার ও এলাকাবাসীরা অবৈধ দোকান ঘর উচ্ছেদ এর দাবীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd