1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা প্রশাষনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, কলারোয়া উপজেলা পুজা উৎযাপন ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, বিজিবি ক্যাম্প কমান্ডার, আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বিষয়ক সভার পাশাপাশি উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির আরো দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন- কলারোয়া উপজেলায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- পুজা পূর্ববর্তি ও পরবর্তি কলারোয়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার মান খুব ভাল, বাংলাদেশের কয়েকটি স্হানে পুজাচলাকালীন যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এমন কোন ঘটনা কলারোয়াতে ঘটবে না তারপরও আমরা সজাগ আছি এবং থাকবো।
তিনি আরো বলেন- সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার সহিংসতা ঘটেনি। তার জন্য কলারোয়া সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের আরেকটি উৎসব দিপাবলী অনুষ্ঠিত হবে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পুজা উৎযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী বলেন-আমাদের শারদীয় উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভাল ছিল, কলারোয়াতে ৪৪ টি পুজামন্ডপে সকলের সহযোগিতার ফলে উৎসবমুখর পরিবেশে পুজা অর্চনা করেছে সনাতনীরা। এর জন্য আমি পুজা কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন- কলারোয়া আইন শৃঙ্খলার মান খুব ভাল পর্যায়ে আছে, এটা ধরে রাখতে পারলে কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd