1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার ১০ টি ইউনিয়নে নৌকা ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ৬টিতে জয়ী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ার ১০ টি ইউনিয়নে নৌকা ৪ টি ও স্বতন্ত্র প্রার্থী ৬টিতে জয়ী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ৪ টি, নৌকার বিদ্রোহী ৫ টিতে ও বিএনপি বিদ্রোহী প্রার্থী ১ টি জয়ী হয়েছে। ২০ সেপ্টেম্বর দেশব্যাপী ১ম ধাপের অবশিষ্ট ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১নং জয়নগর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা তপন সাহা,
২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান নিশান,
৩নং কয়লা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ সোহেল রানা,
৪নং লাঙলঝাড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে অধ্যাপক এম এ কালাম,
৫নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আফজাল হোসেন হাবিল (৯টি কেন্দ্রের মধ্যে ৮ টি প্রায় ১৬শত ভোটে এগিয়ে আছে। ১টি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ার কারনে চুড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি)
৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল।
৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের ডালিম হোসেন,
৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদে (ইভিএম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মোয়াজ্জেম হোসেন,
১১ নং দেয়াড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মফে,এবং ১২ নং যুগীখালি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে রবিউল হাসান বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
সকাল ৮ঘটিকা হতে শুরু বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই ভোট গ্রহন। বিচ্ছিন্ন দু’ একটি ঘটনা ছাড়া সকল ইউনিয়নের সব কটি কেন্দ্রেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে পরিলক্ষিত হয়েছে।
কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯১টি, ভোট কক্ষের সংখ্যা ৩৮৮ টি। পুরুষ ভোটার ৭১,৭৭৪জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭২,৬৯৬ জন মোট ভোটার ১,৪৪,৪৭০জন।
প্রতি কেন্দ্রে ১জন করে মোট প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে ৯১ জন, প্রতি কক্ষে ১জন করে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে মোট ৩৮৮ জন মোট ৩৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া কেন্দ্রের ভোটার অনুযায়ী পুরুষ ও মহিলা বুথে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল ৭৭৬ জন।
১০টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন, সংরিক্ষত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৪ জন মহিলা ও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৫ জন। সর্বমোট প্রার্থী সংখ্যা ৫৪৭ জন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd