1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার কোঠাবাড়ী-রায়টায় পাকা সেতু নির্মাণ হয়নি! জীবনের ঝুঁকি নিয়ে পারাপার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ার কোঠাবাড়ী-রায়টায় পাকা সেতু নির্মাণ হয়নি! জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৯২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ী ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারে যাওয়ার এক মাত্র পথ ৪৭ বছরেও পাকা সেতু নির্মাণ না হওয়ার কারনে এলাকার শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। এই বাশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে অনেকে হাত-পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৪আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে-বাশের তৈরী সাঁকো এতই ছোট যে একটি মানুষ ভাল ভাবে চলতে পারে না। অনেক দুর থেকে কোন মানুষ বাই সাইকেল নিয়ে আসলে ওই বাশের সাঁকো দিয়ে পার হতে পারে না। এবিষয় নিয়ে স্থানীয় প্রশাসনে তেমন কোন পাকা সেতু নির্মাণের উদ্যোগ দেখা যায়নি বলে ওই এলাকার সাধারণ মানুষেরা জানান। এর মধ্যে গত ৪মাস পূর্বে যশোরের ঝুমঝুমপুর এলাকার শেখ সোবহান নামের এক ভ্যান চালক কোঠাবাড়ী-রায়টা এলাকার মানুষের কথা বিবেচনা করে তিনি তার একটি ইঞ্জিন ভ্যান বিক্রয় করে দেন। পরে তিনি ভ্যান বিক্রয়ের টাকা ও তার কাছে জমানো ২লাখ টাকা দিয়ে ওই স্থানে ৩২টি ড্রাম দিয়ে একটি ভাসমান সেতু তৈরি করেন। বর্তমানে ওই সেতু দিয়ে মানুষ ভাল ভাবে চলাচল করছেন। ভ্যান চালক শেখ সোবহান আলী জানান-তিনি যশোর থেকে কলারোয়ায় এসেছেন ৪১বছর আগে। এখানে এসে রায়টা গ্রামের বিয়ে করেন। এর পরে তিনি ২ছেলে ও ২ মেয়ের পিতা হন। আর তখন থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি ৩শতক জমি কিনে সেই জমিতে একটি বসত বাড়ী নির্মাণ করেন। বর্তমানে ২মেয়ে মারুফা ও হালিমা খাতুনকে বিয়ে দিয়েছে। ২ছেলে ইয়াছিন ও ইমরান মালয়েশিয়ায় কাজ করেন। এখন তিনি আর ভ্যান চালান না। কোটাবাড়ী ও রায়টার নদীর মাঝে ভাসমান সেতু নির্মাণ করে সেখানে একটি চায়ের দোকান দিয়েছেন। ওই চায়ের দোকান থেকে প্রতিদিন ৪/৫শ টাকা বেচাকেনা করেন। আর ভাসমান সেতু থেকে ১শ টাকা আয় করেন। এই টাকা দিয়ে তিনি সংসার চালান। শেখ সোবহান আলী বয়স চলে (৫৮) বছর। তিনি এখন আর ভ্যান চালাতে পারেন না। তিনি আরো বলেন-নিজে লেখা পাড়া না জানলেও তার ছেলে ও মেয়েদের স্কুল ও কলেজে পড়িয়েছেন। এদিকে এলাকাবাসী অতিদ্রত কোঠাবাড়ী-রায়টায় নদীতে একটি পাকা সেতু নির্মাণের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd