1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কথায় নয়, কাজে প্রমাণ দেব: জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কথায় নয়, কাজে প্রমাণ দেব: জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

 আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। জনগণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনোভাবেই এ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন; আমরা শুধু এই প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করতে যা করার প্রয়োজন, তা-ই করবো। আমি কথায় নয়, কাজে প্রমাণ দেব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার কথা উঠে এসেছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। এ ক্ষেত্রে ছাত্র–শিক্ষক সবার সচেতনতা জরুরি। আমরা সেই সচেতনতা তৈরিতে কাজ করবো। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সম্পৃক্ততা না থাকলে কোনো বিষয়ই সরকারের পক্ষে একা সম্ভব নয়। তাকে স্বাগত জানানোয় তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাংবাদিক আব্দুল বারী, আবুল কাশেম, মমতাজ আহমেদ বাপী, আসাদুজ্জামান, হাবিবুর রহমান হবি, আবু তালেব মোল্যা, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, নাগরিক নেতা হেনরি সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরাফাত হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল কাদেরসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার আম, কুল, টালি বিদেশে রপ্তানি হলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত। শহরের সৌন্দর্য রক্ষায় প্রাণ সায়ের খাল খনন জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে বাল্যবিবাহ বাড়ছে। জুয়া ও মাদকের ভয়াবহতা বেড়েছে। সুন্দরবনসহ পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে তা বিকশিত হচ্ছে না। সাতক্ষীরা–খুলনা মহাসড়কের কাজ দ্রুত নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরা–ভেটখালি সড়কের কাজ যেন ভালোভাবে হয় সেদিকে নজর দিতে হবে। যোগাযোগব্যবস্থা উন্নত করতে সাতক্ষীরায় রেললাইন প্রয়োজন। সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় সাতক্ষীরা অগ্রণী ভূমিকা রাখে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ জেলা অবহেলা ও বৈষম্যের শিকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd